চিঠি লেখক: আবদুল হাসিব চৌধুরী ১৯৭১ সালে তার ঠিকানা আমিনা প্রেস, কোর্ট মসজিদ রোড, বাগেরহাট ।
চিঠি প্রাপক: মুক্তিযোদ্ধা শহীদ মো. মোয়াজ্জেম হোসেন । বাগেরহাট পি সি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ছিলেন। ১৯৭১ সালের ২৮ অক্টোবর তিনি শত্রুপক্ষের গুলিতে নিহত হন। অর্থনীতি বিষয়ে তার কিছু বই বিভিন্ন কলেজে পাঠ্য রয়েছে।
চিঠিটি পাঠিয়েছে: মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশন, বাগেরহাট।

০৬.০৫.৭১
প্রিয় মোয়াজ্জেম সাহেব,
তসলিম। আশা করি খোদার রহমতে কুশলে আছেন। কোন মতো বাচ্চাকাচ্চা নিয়ে (মুরগি যেমন তার ছানাগুলো ডানার তলে রাখে) বেঁচে আছি । পত্রবাহক আপনার পূর্বে দেওয়া আশ্বাস অনুযায়ী আপনার কাছেই যাচ্ছে । শ্বাপদশংকুল ভরা এ দুনিয়ার পথ। নিজের হেফাজতে যদি রাখতে পারেন তবে খুবই ভালো - নতুবা নিরাপদ স্হানে (চিতলমারীর অভ্যন্তরে কোন গ্রামে) পৌছানোর দায়িত্ব আপনার । বিশেষ লেখার কিছু দরকার মনে করি না । মানুষকে মানুষে হত্যা করে আর মানুষের সেবা মানুষেই করে । হায়রে মানুষ ! আমার অনুরোধ আপনি রাখবেন জানি - তা সত্ত্বেও অনুরোধ থাকল।
ইতি আপনাদের
আ. হা. চৌধুরী

Post a Comment