Voice of 71 Voice of 71 Author
Title: একাত্তরের চিঠিঃ চিঠি – ৫ : শহীদ আবদুল্লাহ হিল বাকী (সাজু), বীর প্রতীক
Author: Voice of 71
Rating 5 of 5 Des:
চিঠি লেখকঃ শহীদ আব্দুল্লাহ হিল বাকী (সাজু), বীর প্রতীক । পিতাঃ এম এ বারী । চিঠি প্রাপকঃ মা আমেনা বারী, ২০৩/সি বাকী ভবন, খিলগাঁও, ঢাক...

চিঠি লেখকঃ শহীদ আব্দুল্লাহ হিল বাকী (সাজু), বীর প্রতীক । পিতাঃ এম এ বারী ।

চিঠি প্রাপকঃ মা আমেনা বারী, ২০৩/সি বাকী ভবন, খিলগাঁও, ঢাকা ।

চিঠিটি পাঠিয়েছেনঃ মনজুর-উর রহমান ও নাজা রাসকিন ।

১৮-৪-৭১

মা,

আপনি এবং বাসার সবাইকে সালাম জানিয়ে বলছি, দেশের এই সংকটময় মুহূর্তে আমি ঘরে বসে থাকতে পারি না । তাই ঢাকার আরও ২০ টা যুবকের সাথে আমিও পথ ধরেছি ওপার বাংলায় । মা, তুমি কেঁদো না, দেশের জন্য এটা খুব ন্যূনতম চেষ্টা । মা, তুমি এ দেশ স্বাধীনের জন্য দোয়া করো । চিন্তা করো না, আমি ইনশাল্লাহ বেঁচে আসব । আমি ৭ দিনের মধ্যেই ফিরে আসতে পারি কি বেশিও লাগতে পারে । তোমার চরণ মা, করিব স্মরণ । আগামীতে সবার কুশল কামনা করে খোদা হাফেজ জানাচ্ছি ।

তোমারই বাকী (সাজু)

About Author

Advertisement

Post a Comment

 
Top